প্রেস বিজ্ঞপ্তি: বর্তমান বিশ্ব গবেষণার বিশ্ব। বিজ্ঞানী কিংবা গবেষকরা তাদের গবেষণাকাজকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সাময়িকী ও কনফারেন্সে গবেষণাপত্র প্রকাশ করে থাকেন। আর এই গবেষণাপত্র তৈরি করার একটি অত্যাধুনিক টুলস হচ্ছে ল্যাটেক্স। সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও আইকিউএসি প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘টেকনিক্যাল রাইটিং ইউজিং ল্যাটেক্স’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।

প্রকৌশল অনুষদের ডিন ও প্রিমিয়ার ইউনিভার্সিটি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদের সভাপতিত্বে এই কর্মশালায় কি-নোট প্রেজেন্টার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহীদ মোঃ আসিফ ইকবাল।

প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্যে প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, বর্তমান সময়ে বিশ্বের গবেষকদের গবেষণাপত্র লেখার প্রথম এবং অন্যতম পছন্দের টুল ল্যাটেক্স। বিভিন্ন গবেষণাপত্রে ও জার্নালে প্রকাশনার জন্য গাণিতিক সমীকরণগুলো এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে লেখা যায়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা ফাইনাল থিসিস করছ কিংবা পড়ালেখার পাশাপাশি ছোটখাটো গবেষণায় জড়িত, তোমাদেরও গবেষণাপত্র লেখার জন্য এখন থেকেই ল্যাটেক্স সফটওয়্যার ব্যবহার করা উচিত। এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে তোমরা তোমাদের গবেষণাপত্রের মান আরো উন্নত করতে পারবে এবং সহজে লিখতে পারবে।
কি-নোট প্রেজেন্টার ড. শাহীদ মো: আসিফ ইকবাল তাঁর কর্মশালার বিভিন্ন অংশে ওভারলীফ ব্যবহার করে কিভাবে ল্যাটেক্স সফটওয়্যারে গবেষণাপত্র লেখার জন্য বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয় সেগুলো শেখান। লেটেক্স-এ গাণিতিক সমীকরণ, বিভিন্ন ট্যাবল তৈরি করা, বিবলিওগ্রাফি তৈরি করাসহ ল্যাটেক্স সফটওয়্যার ব্যবহার করে হাতে-কলমে গবেষণাপত্র লেখার বিভিন্ন দিক আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নূর, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সরকারি অধ্যাপক কিংশুক ধর, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক আকরামুল হক, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক সামিনা আলম, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক সরিৎ ধর, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক সুজন চৌধুরী এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে-সহ বিভাগের ৫০জন ছাত্র-ছাত্রী।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
Post Views: 247



