প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল আলামকে অবৈধ সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক শ্রম আদালতের বিচারিক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহউল্লাহ বাহার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মো. মোতালেব চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেপ্তার করে। এই গ্রেফতারের মধ্য দিয়ে আন্দোলন-সংগ্রাম থেকে নেতাকর্মীদের বিরত রাখতে চায়- তা কখনও সফল হবে না। জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন। এ সংগঠনের কর্মীদের ভয় দেখিয়ে কোন স্বৈরাশাসক ঠিকতে পারে নাই। আওয়ামী অস্বাভাবিক স্বৈরশাসকও ঠিকতে পারবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন ও হত্যা করে ক্ষান্ত হয়নি, এখন কর্মীরা যখন রাস্তায় নেমে গণতন্ত্র মুক্তি, বাকস্বাধীনতা, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে সামিল হয়েছে তখন হাজার হাজার নেতাকর্মীকে গণগ্রেফতার করা শুরু করেছে। কিন্তু এ গ্রেপ্তার করেও আন্দোলন সংগ্রাম থেকে মানুষকে দমানো যাবে না। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। অবিলম্বে গ্রোপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দেওয়ার জোর দাবি জানান।




