প্রেস বিজ্ঞপ্তি: শ্রমজীবি মানুষরাই দেশের উন্নয়ন, অগ্রগতিতে ভুমিকা রেখে আসছে। তাদের সুখে দু:খে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। সিএনজি চালিত অটোরিকশা চালকরা দিন রাত জনগণের সেবা দিয়ে যাচ্ছে অথচ তাদের পাশে কেউ থাকে না। যাত্রী সেবা দিতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হয়। তাদের খোজ খবরও আমরা রাখি না। আজ রোববার (০১ জানুয়ারী)সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১ এর ছোটপুল শাখার এক সভায় প্রধান বক্তব্যে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১ এর উপদেষ্টা ফসিউল আলম রিয়াদ উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সরকারী গেজেট অমান্য করে মালিকরা অতিরিক্ত জমা আদায় করে তাদের উপর জুলুম করছে অন্যদিকে প্রশাসনের যত্রতত্র মামলায় হয়রানী স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। তিনি এই শ্রমজীবি মানুষের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, অটো ডাবল সিস্টেম জরিমানা বন্ধ করা মালিকের জমা কমানো এবং দারোয়ানের নামে চাঁদা আদায় বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

ইউনিয়নের ছোটপুল শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবহণ শ্রমিক নেতা মো: ইদ্রিস ও মোহাম্মদ সাগর।

বক্তব্য রাখেন মো: ইউসুফ, মো: ইসমাইল, মো: জসিম, মো: তোফায়েল, মো: মেজবাহ, সুরুজ মিয়া, শাহিন মিয়া, শাহিন সাদেক, নুলে আলম, ইলিয়াছ, আলী ও মিজান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, সিএনজি চালিয়ে মালিকের জমা, সড়কে পুলিশী চাাঁদা, মামলা মোকাদ্দমা চালিয়ে আমাদের আর কোন আয় থাকে না। সারা দিন পরিশ্রম করে রাতে খালি পকেটে বাসায় ফিরতে হয়। পরিবার পরিজন নিয়ে খুবই দু:বিসহ দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। তাই তিনি গেজেট অনুযায়ী মালিকের জমা নেয়া, যত্রতত্র মামলা না দেয়া ও পলস মেশিনে মামলা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।