প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আজ রবিবার (০১ জানুয়ারি) সকালে মোস্তফা হাকিম কর্পোরেট কার্যালয়ে খতমে কোরআন, খতমে বোখারি, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে সেফা, দোয়া, মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ বরণ করেন।

এ সময় সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, দেশ ও জাতির খেদমতে মোস্তফা-হাকিম গ্রুপ নিয়োজিত।

তিনি বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে ৯০টি প্রতিষ্ঠান পরিচালনা করে ধর্মীয় ও সামাজিকভাবে সেবা দেয়া হচ্ছে। তিনি তাদের সেবাধর্মী সকল প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব সরওয়ার আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া অলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. লিয়াকত আলী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং আলহাজ্ব এম. মনজুর আলমের সুস্থতা কামনা করা হয়।