প্রেস বিজ্ঞপ্তি: বিএনপির ভাইচ চেয়ারম্যান সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর সভাপতি আবুল হোছাইন সিকদার, সাবেক সভাপতি এড. আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সভাপতি মো. সাইফুল আলম, মো. হাফিজুল ইসলাম মজুমদার মিলন, এড. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কর আইনজীবী, সাংস্কৃতিক সংগঠক সনজয় আচার্য, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, এড. জামাল উদ্দিন, মো. শাহাবউদ্দিন, সহ সম্পাদক মো. আবু বক্কর, আব্দুল্লাহ মজুমদার, আনিসুর রহমান, সহ অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য ওমর আলী রনি, আব্দুর শুক্কুর প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দরা বলেন, মরহুম মাহবুব হোসেন এদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র পুর্নরুদ্ধার সংগ্রামে তার ভূমিকা ছিল অপরিসীম। প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল। বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তার অবদান অনস্বীকার্য। তিনি একজন খ্যাতনামা আইনজীবী হিসেবে ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবেন। তাই এ মহান নেতার স্মৃতির প্রতি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ যেন তার পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।



