প্রেস বিজ্ঞপ্তি: পটিয়া থানাধীন পাঁচরিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোষ বড়ুয়ার পারলৌকিক সদগতি, সুখ শান্তি কামনায় আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)সকালে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজনের আয়োজন করা হয় ।এ মহতি অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ- সভাপতি ও বাথুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথের।
প্রধান অথিতি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ -সভাপতি ও রাউজান জ্ঞাননন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞাননন্দ মহাথের।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক ও প্রাবন্ধিক প্রফেসর ড. জিনবোধি মহাথের।
অনুষ্ঠান উদ্বোধন ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ও পাঁচরিয়া গন্ধকুঠি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বোধিমিত্র মহাথের।
গত ২৩ ডিসেম্বর ২০২২ইং পটিয়া থানাধীন পাঁচরিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সতীশ বড়ুয়ার ৫ম সন্তান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোষ বড়ুয়া পরলোক গমন করেন। ১৯৮৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, ১৯৮৯ সালে কুমিল্লা বোর্ড এর প্রধান পরীক্ষক, ১৯৯৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম প্রধান পরীক্ষক ছিলেন। তিনি দীর্ঘ ৪০ বছর সফলতার সাথে শিক্ষকতা জীবন শেষ করে ২০০৫ সালে ফেব্রুয়ারি মাসে প্রবর্তক বিদ্যাপীঠ হতে অবসর গ্রহণ করেন।
স্মৃতিচারণ করেন ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র মহাথের, রাঙ্গুনিয়া জয়নগর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মেত্তানন্দ থের, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় থের, সংঘমিত্র মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি থের, শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ শীলপাল থের, মেহেরআটি জঙ্গলগোসাই বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আয়ুপাল মহাথের, ভদন্ত শীলপ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সাবেক পরিচালক ভদন্ত আলোকমিত্র থের, সুমঙ্গল থের, দক্ষিণ শাহমীরপুর দেওয়ান পাহাড় শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও প্রজ্ঞা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ভদন্ত জয়সেন ভিক্ষু, সংঘরতন থের, সংঘপাল থের, পাঁচরিয়া মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমেধানন্দ ভিক্ষু, শান্তবোধি থের, স্বরূপানন্দ ভিক্ষু, সহ আরো অনেক ভিক্ষু শ্রামণ উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রসাধন বড়ুয়া, শাক্যপদ বড়ুয়াসহ আরো অনেক ব্যক্তিবর্গ জ্ঞাতিস্বজন উপস্থিত থেকে সাপ্তাহিক ক্রিয়া অষ্ট উপকরণসহ সংঘদান সু-সম্পন্ন করা হয়।




