প্রেস বিজ্ঞপ্তি:বাকলিয়ার কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক স্টীয়ারিং কমিটির এক সাধারন সভা আজ রবিবার (১৮ ডিসেম্বর)বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ফ্ল্যাট মালিক স্টীয়ারিং কমিটির চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত।
স্টীয়ারিং কমিটির সম্পাদক, রাষ্ট্রের অন্যতম আইন কর্মকর্তা, সাংবাদিক মোঃ আবিদ হোসেনের সঞ্চালনায় সভায় সাংবাদিক ফ্ল্যাট মালিকদের বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স.ম. ইব্রাহিম, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন তোতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য কামাল উদ্দিন খোকন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক আইয়ুব আলী, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক পরিচালক এডভোকেট যীশু রায় চৌধুরী, প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার, সান্টু কুমার দাশ, শেখর ত্রিপাঠি, প্রদীপ নন্দী, মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, জাকের হোসেন লুলু, পারভেজ ফারুকী, মুহাম্মদ শামসুল হক, রোকসারুল ইসলাম, রনজিত কুমার দে, প্রভাত বড়ুয়া, মাহবুব উর রহমান, বিশ্বজিৎ বড়ুয়া, গোলাম সরওয়ার, অপর্ণা খাস্তগীর, বশির আহমদ প্রমুখ।
সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কল্পলোক মিডিয়া টাওয়ারে বরাদ্দপ্রাপ্ত সাংবাদিকদের ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে দীর্ঘ ১৪ বছর যাবৎ বিল্ডার্স প্রতিষ্ঠান জেনেসিস সহ যে অসৎ ও দুর্নীতিবাজ চক্র শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। চট্টগ্রামের আবাসন সুবিধা বঞ্চিত ও সুবিধা প্রাপ্ত সকল সাংবাদিকের বাসস্থানের বিষয়ে স্বত্ত্ব, স্বার্থ ও অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে আরো বলিষ্ঠ ভূমিকা গ্রহণের ঐক্যমত পোষণ করা হয়।
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিকে অবসায়নের জন্য একটি অশুভ চক্র দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অশুভ তৎপরতায় সম্পৃক্ত সকল কুচক্রীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। যে কোন মূল্যে ও ত্যাগের বিনিময়ে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিকে রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সভায় দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
সভার সিদ্ধান্তসমূহ চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে আগামী ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় কল্পলোক মিডিয়া টাওয়ার ফ্ল্যাট মালিক স্টীয়ারিং কমিটির উদ্যোগে বিল্ডার্স প্রতিষ্ঠান জেনেসিস ও ষড়যন্ত্রকারীদের কবল থেকে কল্পলোক ফ্ল্যাট মালিক সাংবাদিকদের বাঁচানোর দাবিতে এক মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। কল্পলোকে ৬৭ জন সাংবাদিক ফ্ল্যাট মালিকের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামী বছরের মধ্য জানিয়ারির আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনশন করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিল্ডার্স প্রতিষ্ঠান জেনেসিস এর আইন অমান্য ও ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্ত ৬৭ জন সাংবাদিকের সাথে প্রতারণার দায়ে জানুয়ারির শেষ সপ্তাহে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহিত হয়। বিল্ডার্স প্রতিষ্ঠান, দুরাচারী জেনেসিস ও তাদের দোসরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।