প্রেস বিজ্ঞপ্তি: মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, বর্তমান সময়টা হচ্ছে আধুনিক প্রযুক্তির, তবে খুবই সেনসেটিভ। কারণ এসব প্রযুক্তিগুলো সন্তানদের সহজেই বিপদগামী করে তুলতে পারে। তিনি বলেন, আল কোরআন মানবজাতির জন্য হিদায়তের সর্বশেষ কিতাব ও পরিচ্ছন্ন জীবন যাপনের ম্যানুয়েল। তাই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার মধ্যেই রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। মাওলানা নুরী গতকাল আগ্রাবাদস্থ তা’লীমুদ্দীন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও দস্তারবন্দী মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, কোরআন হাদিসের জ্ঞান শূন্যতা মানুষকে পশুত্ব জীবন যাপনে ঠেলে দেয়। কাজেই সন্তানদের নৈতিক গুনাবলী সম্পন্ন ও সুশৃংখল জীবন ধারায় গড়ে তুলতে হলে তাদের শৈশবেই মাতা-পিতাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

প্রধান আলোচক আরো বলেন, মুসলমানদের পরিচয় হচ্ছে তাদের সৎকর্ম। জীবনের প্রতিটি অঙ্গণে সুন্নাতে নবীকে ধারণ করতে না পারলে নিজেকে খাঁটি মুসলিম বলে দাবী করার কোন সুযোগ নেই। তিনি বলেন, মুসলিম উম্মাহর আলোকিত ভবিষ্যত আল কুরআনের উপরই নির্ভরশীল। তাই কোরআন হাদিসের জ্ঞান অর্জন ছাড়া দেশপ্রেমিক সুনাগরিক তৈরী করা সম্ভব নয়।

বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আকতার আলী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আতিক আহম্মেদ আকতার, ফরিদ আহম্মেদ, লায়ন্স মাহমুদ হাসান, মো: ইউছুপ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আনোয়ারুল আজিম, হাফেজ মাওলানা জাফর আলম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নাজিব কুতুবী ও পরিচালক মাওলানা হেলাল উদ্দিন। বক্তব্য রাখছেন মাদরাসার সভাপতি মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ ও মো: আলিম রেজা প্রমুখ।