নগর প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন (বি-১৯৮) চট্টগ্রাম মহানগরের সভাপতি সহ ৪ জন সিবিএ নেতাকে হয়রানিমূলক বদলি, নেতৃবৃন্দের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ রবিবার(১৪ জুন) বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনেএক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি ইদ্রিস মিয়া।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ- সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন,যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোঃ হারুন, সহ -সম্পাদক ইব্রাহিম ফরাজী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব।

আরো বক্তব্য রাখেন,বন্দর ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতা মোঃ হাসান, অপু সিং। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক দলের সিবিএ-এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, মহিলা শ্রমিক দলের নেত্রী হাজেরা বেগম তানিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিমুদ্দিন বলেন, প্রশাসনের ছত্রছায়ায় এখনো পতিত স্বৈরাচারের দোসররা লুকিয়ে আছে। যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের উপর বিভিন্ন জায়গায় হয়রানী, নির্যাতন চলছে। যেমন- চট্টগ্রাম বিদ্যুৎ অফিসে বিগত আওয়ামী আওয়ামী দোসর,বঙ্গবন্ধু পরিষদের লোকেরা জাতীয় শ্রমিক লীগের অনুসারী হিসেবে পরিচিত তারাই আজ শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দকে হয়রানি মূলক বদলি করে এবং হামলা মামলা দিয়ে নির্যাতন করছে।

তিনি বলেন,আমরা আজকের এই মানববন্ধন থেকে ঐ সমস্ত দালালদের হুঁশিয়ার করে দিতে চাই- আগামীতে কোন ধরনের শ্রমিক দলের সদস্যদের উপর কোন প্রকার হয়রানি নির্যাতন করা হলে তার উপযুক্ত দাঁতভাঙ্গা জবাব দিতে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রস্তুত আছে। আমরা আশা করি জনগণের নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আছে তার এই সমর্থিত সংগঠনের বর্তমান সিবিএ কর্তৃক পরিচালিত সিবিএর নেতৃবৃন্দের উপর হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, বাংলাদেশের শ্রম আইনের ২০০৬ এর ১৮৭ ধারা লঙ্ঘন পূর্বক জারিকৃত বদলীর আদেশ অবিলম্বে বাতিল করে নেতৃবৃন্দকে পুনরায় স্ব-পদে বহাল করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় জাতীয়তাবাদী শ্রমিক দল প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দালালদেরকে উপযুক্ত জবাব দেবে এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তা না হলে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়বে। এতে বিদ্যুৎ অফিসও রক্ষা পাবে না।