প্রেস বিজ্ঞপ্তিঃ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাতির মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বেগম চেমনারা তৈয়ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি শফিক আহমেদ সাজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যেবেগম চেমনারা তৈয়ব বলেন, পাক হানাদাররা বাঙালিদের সব সময় নির্যাতন অত্যাচার চালাতো। লেখাপড়া থেকে শুরু করে সব বিষয়ে তারা বাঙ্গালীদের অধিকার থেকে বঞ্চিত করত। পশ্চিম পাকিস্তানিরা যখন বুঝতে পারল তারা যুদ্ধে আর টিকতে পারবে না সে সময় ছাড়া আমাদের বাঙালি বুদ্ধিজীবীদের নিয়ে গিয়ে হত্যা করে। এই নিষ্ঠুরতা এবং বর্বরতা থেকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শপথ নিয়েছিল। আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি।

সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম বলেন, লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় আমাদের স্বাধীন দেশ।স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু যে ভূমিকা রেখেছিলেন তা ভোলার মত নয়। এ দেশের সার্বভৌমত্ব রক্ষা হতে হলে আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু,সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল,অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মোঃ পারভেজ রহমান প্রমুখ।