প্রেস বিজ্ঞপ্তি: চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে যৌথমল ধন কোম্পানি ও ফার্মের অতিরিক্ত পরিচালকের মতবিনিময় যৌথমল ধন কোম্পানি ও ফার্মের অতিরিক্ত নিবন্ধক সন্তোষ কুমার পন্ডিত’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বোর্ড অব ডাইরেক্টর্স’র সাথে এক মতবিনিময়ে মিলিত হন।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মোঃ ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), যৌথমল ধন কোম্পানি ও ফার্মের উপ-নিবন্ধক আবুইসা মোহাঃ মোস্তফা ভঁইয়া, চট্টগ্রামের উপ-নিবন্ধক মোঃ রকিবুল ইসলাম, সহকারী নিবন্ধক মোঃ রকিব আহমেদ রনি ও এক্সামিনার অব একাউন্টস মোহাম্মদ সেলিম মিয়া উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যৌথমল ধন কোম্পানি ও ফার্মসমে হর অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ছাড়পত্র নিবন্ধন থেকে শুরু করে অনলাইন বেইজড কার্যকম তুলে ধরা হয়।এছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে দশ লক্ষ টাকা পর্যন্ত অথারাইজড ক্যাপিটালের উপর নিবন্ধন ফি মওকফ করা এবং পরিদপ্তরের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের বিষয়টি তুলে ধরা হয়।

ব্যবসায়ী নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুতকরণে উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন-শিল্প মালিক ও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নিতে হবে। এক্ষেত্রে সেবা সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার আহবান জানান তারা।