প্রেস বিজ্ঞপ্তি: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এ দিবস স্মরণে আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ব্যাপক কর্মসূচি পালন করেন সাবেক মেয়র আলহাজ এম. মনজুর আলম। আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা এবং শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলহাজ আবদুল হাকিম মাইজভাণ্ডারী ও আলহাজ¦ মোস্তফা খাতুন মাজার এবং হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে এ সকল কর্মসূচি পালন হয়। উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম।
তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা বর্বর পাকিস্তানী বাহিনীর ঘৃণ্য নৃশংস ঘটনা। রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সহযোগিতায় দেশের বিশিষ্ট সন্তান বুদ্ধিজীবীদের ঘর থেকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনা পরিকল্পিত ও ঘৃণ্য। তারা বাংলাদেশকে নেতৃত্ব ও মেধাশূণ্য করতেই এ হত্যাকাণ্ড সংগঠিত করে।
সাবেক মেয়র মনজুর আলম বলেন, স্বাধীনতা বিরোধীরা নানাভাবে অপতৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে দেশ ও বিদেশে। মহান বিজয় দিবস সামনে রেখে সমগ্র দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্রশপথে বলিয়ান হয়ে দেশ ও জাতিকে রক্ষার আহ্বান জানান সাবেক এ মেয়র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এইচ.মে. স্টীলের চীফ ইঞ্জিনিয়ার মো: এয়াকুব নবী, বাদশা আলম, আবু ছগীর, মাহবুবুর রহমান, মাওলনা ফরিদুল আলম, আবদুস ছাত্তার সহ অন্যরা বক্তব্য রাখেন। দেশ-জাতির কল্যাণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ শেষে মোনাজাত করেন মাওলানা আবদুল মান্নান।




