প্রেস বিজ্ঞপ্তি: দেশব্যাপি বিএনপি-জামাতের অপতৎপরতায় সন্ত্রাস-জঙ্গীবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় টেরীবাজার আন্দরকিল্লা দেওয়ানবাজার হকার সমিতির সভাপতি মো নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো লোকমান হাকিমের সষ্ণালনায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মহামারী করোনা অতিক্রম পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈর্ষিক মন্দা মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়ে সফলভাবে দেশ পরিচালনা করছে তাতে ঈর্ষান্বিত হয়ে বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী পতিক্রিয়াশীল দেশীয় ও আন্তর্জাতি ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নামক একটি দল সরকার বিরোধী আন্দোলনের নামে পূর্বের ন্যায় জ্বালাও, পোড়াও অগ্নি সন্ত্রাস শুরু করছে। এই চিহ্নিত বিদেশী প্রভু ভক্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে বীর চট্টলার শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথেই দেশ বিরোধী সকল চক্রান্ত প্রতিহত করবে।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো আলমগীর, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো শাহ আলম ভুঁইয়া, চট্টগ্রাম হকার্স লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি, তামাকুমুন্ডি লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো বখতিয়ার, নগর স্বেচ্ছা সেবক লীগ নেতা ইকবাল বাহার, শ্রমিক নেতা শেখ মো মহিউদ্দিন, টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির সহ সভাপতি মো বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো সেলিম, সাংগঠনিক সম্পাদক মো নূর নবী, সহ সাংগঠনিক সম্পাদক মো নবাব মিয়া, অর্থ সম্পাদক মো জিয়াউদ্দীন, সহ অর্থ সম্পাদক মো মিজান, প্রচার সম্পাদক মো আমীর, দপ্তর সম্পাদক ওসমান গনি, ক্রীড়া সম্পাদক অরুণ চন্দ্র দাশ, সদস্য আলী হোসেন, আবু তাহের, মামুনুর রশীদ প্রমূখ।




