প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিচালনায় নিয়োজিত বন্দর ব্যবহারকারীদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান,এনপিপি,বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম বন্দরের কনফারেন্স রুমে হয়। সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক গাজী মোঃ শহীদুল্লাহ ।
সভায় বিজিএমইএ পরিচালক, কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, চেম্বার পরিচালক, বাফা সহ-সভাপতি, শিপিং এজেন্ট এসোসিয়েশন, বিকডা’র নেতৃবৃন্দ এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন পরিচালক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন উপ সচিব অনলাইনে সংযুক্ত ছিল।
সভায় চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে সার্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।




