প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামসহ সারাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন ও হত্যার ঘটনা, সমাজের চূড়ান্ত অবক্ষয়ের প্রতীক বলে মন্তব্য করেছেন শিশু-কিশোর সংগঠন খেলাঘরের নেতৃবৃন্দ। পাশাপাশি বিচারহীনতা বা বিচার দীর্ঘসূত্রিতার সংস্কৃতির কারণে শিশু নির্যাতন-হত্যার ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন তারা। আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরীতে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতের হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং সারাদেশে ক্রমাগত শিশু-হত্যার প্রতিবাদে খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব মন্তব্য করেন।
সমাবেশ থেকে শিশু নির্যাতন বন্ধ ও শিশু অধিকার প্রতিষ্ঠায় ‘শিশু ন্যায়পাল’ নিয়োগের দাবি জানান।