প্রেস বিজ্ঞপ্তি :আল্লাহর নির্দেশ হচ্ছে মুসলিম হবার, পিতা-মাতার দায়িত্ব হচ্ছে সন্তানদের মুসলিম বানাবার, আর প্রকৃত মুসলিম হতে প্রয়োজন কুরআন হাদিসের জ্ঞান অর্জন। অথচ আজ বাস্তব সত্য হচ্ছে মুসলমানেরা কুরআন হাদিসের জ্ঞান অর্জনে যতনা উদাসীন, সন্তানদের দ্বীনি ও নৈতিকতা শিক্ষাদানে তার চাইতেও চরম উদাসীন। আজ শনিবার (২৬ নভেম্বর) রাতে নগরীর বহদ্দারহাট ফরিদের পাড়া দারুস সালাম মাদরাসার বার্ষিক দস্তারবন্দী জলসায় প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেমেদ্বীন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী এ কথাগুলো বলেন।

তিনি বলেন, মুসলমানদের মাঝে দ্বীনি ইসলামের জ্ঞান অর্জনের জন্য পিপাসা থাকতে হবে এবং সন্তানদেরকেও দ্বীনি বুনিয়াদী শিক্ষাদানে উদ্যোগ নিতে হবে। অন্যথায় পাশ্চাত্যের অশ্লিলতার মরণ ফাঁদে পরে তাদের নিষ্পাপ জীবনটা ধ্বংস হয়ে যাবার আশংকা রয়েছে।

প্রধান আলোচক আরো বলেন, মুসলমানেরা পৃথিবীর একটি দুর্জয় জাতি হিসেবে সন্তানদেরকে দ্বীনি বুনিয়াদ;ী শিক্ষাদানের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা দিতে হবে। কারণ পশ্চিমা বিশ^ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দ্রুত এগিয়ে যচ্ছে কিন্তু আমরা মুসলমানেরা আজ অনেক পিছনে রয়েগিয়েছি।

তিনি আরো বলেন, মহাবিশে^র জ্ঞান অর্জন করা বিলাসীতা নয়, পশ্চিমাদের মোকাবিলার জন্য তথ্যযুক্তি নির্ভর জ্ঞান অর্জন ও ঈমানী বলে বলীয়ান হওয়ার জন্য মহাবিশে^র জ্ঞান অর্জন ও মহাকাশ গবেষণাও মুসলমানদের উপর সময়ের দাবী। মাওলানা নূরী আরো বলেন, সন্তানদের মানবিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে চারিত্রিক সৌন্দর্য্যে সুশোাভিত করে গড়ে তুলতে না পারলে পশ্চিমাদের চরিত্রবিধ্বংসী টর্নেডো থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মো: এসরারুল হক এসরাল, বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ মঈন উদ্দিন ফরহাদ, বিশেষ আলোচক ছিলেন মাওলানা নুর মোহাম্মদ কুতুবী ও মাওলানা ক্বারী মাহমুদুল করিম ও ক্বারী মাওলানা নুরুল ইসলাম রিজভী, উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি; জুবিলী রোড শাখা প্রধান সোহেল আমান প্রমুখ।