প্রেস বিজ্ঞপ্তি: মানব চরিত্রের শ্রেষ্ট গুণ হচ্ছে সততা আর জীবনের সকল ক্ষেত্রে বিশ্বস্ততার ফসল আহরণে যত্মবান হওয়া উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। মাওলানা নূরী গতকাল কোতোয়ালী থানাধীন আলকরণ ওয়ার্ডস্থ একটি কমিউনিটি সেন্টারে বিশাল সীরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী একথা বলেন।
তিনি বলেন, মুসলিম সন্তানদের শৈশবেই আদব শিষ্টাচার ও সত্যবাদিতার শিক্ষা দেওয়া অপরিহার্য। যাতে করে সন্তানেরা চারিত্রিক মাদুর্যতায় সজ্জিত হয়ে উঠতে পারে। কারণ পাশ্চাত্যের প্রচলিত শিক্ষা ব্যবস্থা সন্তানদেরকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও অনৈতিকতার দিকে ঠেলে দিচ্ছে। এই বিভৎস ঘনান্ধকার হতে ফিরাইয়ে আনতে হলে কুরআন সুন্নাত ভিত্তিক শিক্ষার বিকল্প নেই।
হাজী মুনিব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান আলোচক আরো বলেন, মাহনবী (স:) কুরআনুল করিমের বাস্তব প্রতিচ্ছবি। তাঁর অনুপম চারিত্রিক মাদুর্যতার মাধ্যমে গোটা আরবে এমন এক সুসভ্য জাতি উপহার দিয়েছিলেন, যার দৃষ্টান্ত পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না।
তিনি আরো বলেন, খোদাভীরুও একটি আদর্শ জাতি তৈরী করার জন্য পাশ্চাত্যের শিক্ষানীতি অসম্পূর্ণ ও অকার্যকর।
মাওলানা নূরী বলেন, আলকুরআন হচ্ছে পৃথিবীর সবচে পাঠকৃত গ্রন্থ ও মুক্তির সনদ। তিনি সন্তানদেরকে মানবিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে চারিত্রিক সৌন্দর্য্য সুশোভিত করে গড়ে তুলতে না পারলে চরিত্র বিধ্বংসী পাশবিক চিন্তাধারার শ্রোত থেকে বের করে আনা কঠিন হয়ে পড়বে।
বিশেষ আলোচক ছিলেন আলকরণ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আবদুর রহমান, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা হাফেজ মুহাম্মদ আবু তাহের প্রমুখ।




