নিজস্ব প্রতিবেদক: সিএমপি সদরঘাট থানার অভিযানে ১ টি দেশি তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ মাসুদ রানা পারভেজ প্রকাশ বিজয় (৩২) কে আটক করেছে পুলিশ।আজ সোমবার (২৪ অক্ঠোবর) বিকালে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি যুগীচাদ মসজিদ লেইন এলাকা হ”তে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি সদরঘাট থানার এসআই রনি তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি যুগীচাদ মসজিদ লেইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাসুদ রানা পারভেজ প্রঃ বিজয় (৩২) কে ১ টি দেশি তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন।
এসআই রনি তালুকদার দি ক্রাইমকে বলেন, গ্রেফতারকৃত মাসুদ রানা পারভেজ প্রকাশ বিজয় এর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে নগরীর সদরঘাট ও ডবলমুরিং থানায় একাধিক মামলা পাওয়া যায়।
Post Views: 430




