নগর প্রতিবেদক: নগরীর ছোটপুল পুলিশ লাইনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা এম. শামসুল হক পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকার অবহেলা ও খামখেয়ালিপনায় অনিশ্চিৎ হয়ে গেছে স্কুলের অষ্টম শ্রেণির বোর্ড বৃত্তি পরিক্ষায় অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীর।

অভিভাকরা সন্তানদের নিম্ন মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃত্তি পারিক্ষায় অংশ গ্রহণের উদ্দেশ্যে স্কুল হ’তে নির্ধারিত ফি জমা দিয়ে ফরম ফিলাপ করাই। ছাত্র-ছাত্রীরাও বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে সকল প্রকার প্র¯ুÍতি সম্পর্ন্ন করে। কিন্তু গত ৬ অক্টোবর ছাত্র-ছাত্রীদের জানানো হয়, তারা এই বছরের বোর্ড বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। এই বিষটির সঠিক কারণ ব্যাখ্যা না করে অভিভাবকদের না জানিয়ে শিক্ষার্থীদের হাতে ফরমফিলাপের টাকা ফেরৎ প্রদান করেন।

এই ব্যাপারে প্রধান শিক্ষিকা নাছিমা আক্তারসহ দায়িত্বরত ক্লাস টিচারদের কাছে জানতে চাইলে তারা কোন সদোত্তর দিতে পারেনি। প্রধান শিক্ষিকা নাছিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি একবার বলছেন ফরম গুলো বোর্ডে পৌছাতে দেরী হয়ে গেছে, তাই সময় চলে গেছে। আবার বলছেন, উনার স্কুলে বোর্ড বৃত্তি পরিক্ষার অনুমোদন নেই। এই ধরণের কথা বলে দায়সারা ভাব দেখাচ্ছেন।

অভিভাকদের প্রশ্ন অষ্টম শ্রেণির বোর্ড বৃত্তি পরিক্ষার অনুমোদন যদি না থাকে তাহলে বছরের প্রথমে লিফলেট ছাপিয়ে, ব্যানার ফেষ্টুন লাগিয়ে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞাপন কেন লাগালেন যা পুলিশ লাইনের প্রধান ফটকের পাশের দেয়াল সহ বিভিন্ন স্থানে এখনো দেখা যাচ্ছে।

অভিভাবকরা জানিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়ার খবরে প্রস্তুতি সম্পর্ন্ন শিক্ষার্থীদের মনে মারাত্বক প্রভাব দেখা যাচ্ছে। তাদের আশপাশের সহপাঠিরা অন্য স্কুল থেকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু তারা বৃত্তি পরিক্ষায় অংশ নিতে পারবে না এটা তাদের মানুষিক ভাবে বিধ্বস্ত করছে। কেউ কেউ নিয়মিত খাওয়া-দাওয়া ছেড়ে পড়াশুনায় আগ্রহ হারাচ্ছে। পুলিশ পরিচালিত এমন একটি স্কুলের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক কর্মচারীদের অবহেলা ও খামখেয়ালিপনায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রতিবন্ধকতা তৈরী হবে এটা কারো কাম্য নয়।

এ ব্যাপারে অভিভাকরা অতিদ্রুত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে কামনা করছেন। যেহেতু পুলিশ সুপার পদাধিকার বলে এই স্কুলের সভাপতি তাই যথা উপযুক্ত কাউকে দায়িত্ব প্রদান করে অতিদ্রুত চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণের ব্যাপারটা সমাধান করার আবেদন জানিয়েছেন।

অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, মানবিক বিবেচনায় জেলা পুলিশ সুপারের আন্তরিক হস্তক্ষেপে কোমল মতি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা-২৬-এ অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষা জীবনের প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবে এমনটা তারা বিশ্বাস করেন।

এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা এম. শামসুল হক পাবলিক স্কুলে নানা ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে। এভাবে চলতে থাকলে এই স্কুলে ভবিষতে সন্তানদের ভর্তির ব্যাপারে ব্যাপক চিন্তার বিষয় হবে বলে অনেকে মন্তব্য করেছেন।