দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামে রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।

শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এবং পরে রেলওয়ের বিভিন্ন ভূমি ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

সকালে ট্রেনিং সেন্টারে পৌঁছালে আরএনবির একটি চৌকস দল মহাব্যবস্থাপককে গার্ড অব অনার দেয়। পরে তিনি প্রশিক্ষণকেন্দ্রের সার্বিক অবকাঠামো, প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ডরমিটরি, খেলার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণের মানোন্নয়ন এবং প্রশিক্ষণার্থীদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জিএম মামুনুল ইসলাম।

পরে তিনি চট্টগ্রাম রেলওয়ের স্টিল মিল সাইডিং ও কলসি দিঘির পাড় এলাকায় রেলওয়ের মালিকানাধীন ভূমি পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমি দখলের বিষয়টি তার নজরে আসে। পরিদর্শন শেষে রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এবং রেলের সম্পদ সুরক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন তিনি।