নগর প্রতিবেদক:প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোপন লীলার প্রমাণ মেলায় নগরীর চান্দগাঁও থানা জামায়াতের আমির মো. ইসমাঈলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দলটি। তার জায়গায় থানা আমিরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জসিম উদ্দিন। নগর জামায়াতের আমির নজরুল ইসলাম ইসমাঈলকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিচ্ছেন, এমন একটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে।

এ বিষয়ে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘মো. ঈসমাইলকে সরিয়ে জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেনেছি। বিস্তারিত কিছু আমি বলতে পারবো না।’

জানা গেছে, ২০২৩ সালে লোহাগাড়ার কলাউজানের এক নারী ইসমাঈলের সুপারিশে আইএমসিএইচে ডাক্তারের সহকারী হিসেবে চাকরিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই ওই নারীর পদোন্নতি হয়।

তার স্বামীর পরিবারের ভাষ্য, ইসমাঈলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর স্বামী তাকে তালাক দেন।

অভিযোগ ওঠার পর অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে জামায়াত। তিনি চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদের সদস্য।

গত সোমবার কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে বুধবার ইসমাঈলকে দায়িত্ব থেকে সরিয়ে জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

দায়িত্ব পাওয়ার বিষয়টি স্বীকার করে জসিম উদ্দীন জানান, বুধবার তাকে চাঁদগাও থানার দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

ইসমাঈলের স্থলে কেন তাকে দায়িত্ব দেওয়া হলো, তার লজ্জাজনক কারণটি এড়িয়ে গিয়ে ‘বিস্তারিত কারণ জানেন না’ বলে দাবি করেন।

এ প্রসঙ্গে মো. ঈসমাইলের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।