প্রেস বিজ্ঞপ্তি: মহানবী (স:) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানব জীবনের সকল অঙ্গণে তিনি হলের সর্বোৎকৃষ্ট আদর্শ এবং তারঁই সুমহান আদর্শই অনুকরণ ও অনুসরনের মাধ্যমেই বিশ্বসমাজে শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি রয়েছে। কারণ তাঁর চারিত্রিক মাধুর্যতা আমানতদারীতা ও সহমর্মিতার আচরণে পৃথিবী জুড়ে প্রশংসিত। আজ শনিবার (২২ অক্ঠোবর) দুপুরে প্রজন্ম কুসুমবাগ এর উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন।
প্রধান বক্তা আরো বলেন, আজ বিশ^জুড়ে নব্য জাহিলিয়াতের বিষক্রিয়ায় মানব শরীরে পচন ধরেছে। নবী (স:) আদর্শের বিপরীতে মানব রচিত মতাদর্শ এর ফলে জঙ্গীবাদ, সন্ত্রাস ও সংঘাত সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, মানুষের মাঝে কোন ধরণের বর্ণ বৈষম্য ও আভিজাত্যের ভেদাভেদ ইসলামের ভূষণ নয়, সকল মানুষই সমান এবং তাদের অধিকারও সমান। পরস্পরের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ সামাজিক জীবনের একটি অনবদ্য অংশ।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসা না থাকলে সমাজ কোন দিনই শান্তিময় ও নিরাপদ হবে না। তাই পারস্পরিক হৃদ্যতা ও সহামর্মিতার ভিত্তিতে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠন করার জন্য রাসুলের (স:) সুমহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাঃ উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মাঈনুল আলম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা অফিসার্স ইনচার্জ সন্তোষ কুমার চাকমা, কুসুমবাগ আবাসিক মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফুল আলম।
বিশেষ বক্তা ছিলেন খতিব কুসুমবাগ বায়তুল আয়েশা জামে মসজিদের খতিব আবু লাইস মোঃ আজিজুল মন্নান, গরীবুল্লাহ শাহ হাউজিং জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সোলায়মান, আলহাজ্ব মাওলানা রফিক, সমজিদ কমিটির সেক্রেটারী অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মাওলানা আব্বাস উদ্দিনসহ এলাকাবাসী ও প্রজন্ম কুসুমবাগ এর সদস্যরা।




