প্রেস বিজ্ঞপ্তি: পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং বি-২১৯৫ সিবিএ প্রধান স্থাপনা গুপ্তখাল উপ কমিটির উদ্যোগে গতকাল দুপুর ২ টায়  পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আয়োজিত আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী ।এতে সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনসুর।

অনুষ্ঠান পরিচালনা করেন সিবিএ সাধারণ সম্পাদক শেখ মো: আইয়ুব।

তিনি বলেন, কোমলতা একটি প্রশংসনীয় চরিত্র। রূঢ়তা ও কড়া মেজাজ সর্বাবস্থায় নিন্দনীয়। আধুনিক বিশ্বে অধীনস্থদের প্রতি কোমলতা প্রদর্শণ বড় দূর্লভ বিষয়। যত রাগ, ক্ষোভ ও রূঢ়তা তা সবই জাহির করার ক্ষেত্রে যেন চাকর, শ্রমিক ও কর্মচারীরা।

তিনি আরো বলেন, শ্রমিক কর্মচারী মানে একজন মানুষ। সে আমার কাজ করে দেবে আর আমি তাকে বেতন দিয়ে দেব এমনটি নয় বরং তার মৌলিক প্রয়োজনের প্রতিও আমাদের নজর দিতে হবে।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর সহকারী মহাব্যবস্থাপক প্রধান স্থাপনা প্রকৌশলী মোস্তাক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিবিএ সভাপতি মো: জসিম উদ্দিন, আনচার্জ ই আর আমিনুল হক।

উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, ইয়াহিয়া আহাদ, মো: সেলিম উদ্দিন, রুস্তম আলী, হোসেন শফি, কামাল পারভেজ, হারুন, আবদুন নূর, আলমগীর, আবদুল মতিন, জামশেদ কালাম বাবলুসহ প্রধান স্থাপনার কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

প্রধান বক্তা মাওলানা মামুনুর রশীদ নূরী আরো বলেন, অপরের হক বা অধিকার আদায় করা ঈমানের দাবী। শ্রমিক কর্মচারীদের পারিশ্রমিক তাদেরই হক্ব। তাদের হক দিতে গড়ি মসি করা মারাত্মক অপরাধ। মালিক পক্ষের প্রতি রাসুলে করীম (স:) এর নির্দেশ হচ্ছে শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। তিনি বলেন, শ্রমিকের সাথে আচরণে ভাষা হতে হবে কোমল ও মধুর আর স্নেহময়। এ ক্ষেত্রে রাগ বড়ই ক্ষতিকর ও কোমলতার প্রতিবন্ধক।

মাওলানা নূরী একটি হাদিসের উদ্ধৃতি দিতে গিয়ে আরো বলেন, আল্লাহ তালা নিজেই কোমল, কোমলতাকে তিনি পছন্দ করেন। কোমলতার ক্ষেত্রে আল্লাহ তালার এমন পুরস্কার প্রদান করেন যা রূঢ়তার ক্ষেত্রে বা অন্য কোন নেক আমলে করেন না। প্রধান বক্তা বলেন, অধীনস্থ শ্রমিক-কর্মচারীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ। তারা আমাদের প্রতিবেশী ও সহযোগী। রাসুলে করীম (স:)এর ভারসাম্যপূর্ণ ও পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা আল ইসলাম সকল শ্রেণীর মানুষের কল্যাণের জন্যই এসেছে তাই অসহায় কর্মচারীদের স্বার্থ রক্ষা করা ও তাদের অধিকার আদায়ের মধ্যে ইসলামের ভূষণ ও সৌন্দর্য্যের প্রকাশ পায়।