প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১৮ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট হলে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের জৈষ্ঠ সহ- সভাপতি এ.এম.মাহবুব চৌধুরী,সহ- সভাপতি মোসলেম উদ্দীন মনসুর,নিবেন্দু বিকাশ চৌধুরী,সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান,জসিম উদ্দীন আহমদ চৌধুরী,প্রফেসর ড.ওমর ফারুক মিয়াজী,মহিলা কাউন্সিলর আনজুমান আরা,ইসমাঈল হোসেন মনু,দাউদ আবদুল্লাহ হারুন লিটন,এড.দীপক কান্তি দত্ত,অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন,ইকবাল হায়দার,এস.এম.শহীদুল ইসলাম,আবু মোহাম্মদ আরিফ,মেরাজ তাসিন শফি,শফিউল আলম,আরিফুল ইসলাম,আমিরুল ইসলাম শাহানুর,মোঃ মনজুর আলম চৌধুরী,ইকবাল নেওয়াজ খান,মোঃ আসিফ ইকবাল,অচিন্ত্য কুমার দাশ,মোঃ,মিজানুর রহমান,মোঃ ইমতিয়াজ আহমদ,মিশফাক রাসেল,নাছির উদ্দীন,অধ্যাপিকা ফাতেমা আকতার,এম.এ.কাইয়ুম,উৎপল সেন প্রমুখ।
সভায বক্তারা বলেন, ১৫ আগষ্ট জাতির জনককে স্বপরিবারে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে যেভাবে হত্যা করেছে, সে হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকান্ড। ১৫ আগষ্টের হত্যাকারীরা বঙ্গবন্ধু পরিবারকে ধ্বংস করতে গিয়ে মহিলা,শিশু ও কিশোরদের হত্যার মাধ্যমে রাষ্ট্রদোহিতা ওমানবাধিকারকে লঙ্গন করেছে।
Post Views: 419




