প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেলের সহধর্মিণী ফজিলাতুন্নেসা তানিয়া আর নেই। আজ মঙ্গলবার (১৮ অক্ঠোবর) ভোর রাতে ‘প্রসবোত্তর কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি স্বামী, দেড় মাসের ছেলে, ৪ বছর বয়সী মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর জেলার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নেরর চাপড়ী কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রেজা মুজাম্মেলের সহধর্মিণীর অকালমৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্পাদক নঈম নিজাম। এছাড়া শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।