প্রেস বিজ্ঞপ্তি: ইসলামের শাশ্বত বিধান দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি তাঁর বিধানকে রাসুল (স:) এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কার্যকর করেছেন, যেটা অপরিবর্তনশীল এবং এতে কোন ধরনের সংযোজন বিয়োজনের অবকাশ নেই। মাওলানা মামুনুর রশীদ নূরী বন্দরটিলা হযরত আলী শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে আজ শনিবার (১৫ অক্ঠোবর) সন্ধ্যায় বন্দরটিলা হযরত আলী শাহ জামে মসজিদে বিশাল সিরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খতিব মাওলানা রফিকুল ইসলাম।
তিনি বলেন, শিরক হচ্ছে আল্লাহর সাথে জঘন্য অবিচার আর বিদআত হচ্ছে রাসুলের(স:) সাথে পরম দৃষ্ঠতা।
তিনি আরো বলেন, ইসলামে বৈরাগ্যতার কোন স্থান নেই। কর্ম ও কর্তব্য পালনে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বৈরাগ্যতা। জঙ্গলে ও মরু ভূমিতে একাকীত্ব জীবন যাপন এবং নিরামিশ খাদ্য অভ্যাস কুরআন হাদীস ভিত্তিক কোন দর্শন নয়। তাই কুরআন হাদীসের সঠিক জ্ঞান অর্জন করে তাক্বওয়া ও ইখলাসের গুনে গুনান্বিত হয়ে শিরক ও বিদআত মুক্ত ঈমান, রিয়া লৌকিকতা বর্জিত আমলী জিন্দেগী গড়ে তোলাই হচ্ছে মুমিনের ইবাদতের মূল ভিত্তি।
অনুষ্ঠিত সিরাতুন্নবী (স:) মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মুহাম্মদ রুকুন উদ্দিন ও মাওলানা হাফেজ আবদুল গফুর প্রমুখ।




