নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ১৯দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের ৭ম দিন ১৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর শুরু হয়।
মাহফিলের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা ফজলুল হক। এ অধিবেশনে বক্তারা বলেন, ইসলাম ধর্মে, অন্যসব ধর্মালম্বীদের সমান স্বাধীনতা নিশ্চিত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, যা অন্য কোন ধর্মেই নেই। রাসূল (সা.) নিজেদের জানমালের পাশাপাশি অন্য সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্য মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। শুধু তা’নয়, অন্য ধর্মালম্বী ও তাদের উপাসনালয়ের উপর আঘাত, সহিংসতাও ইসলাম সমর্থন করে না।
মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ, কাজী মাওলানা শিহাব উদ্দীন, মুফতি মাওলানা মো. নোমান, মাওলানা মুহাম্মদ শোয়াইব, মাওলানা আবদুল মান্নান শাম্সী।
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন, মাওলানা মমতাজুর রহমান। উভয় অধিবেশনে সঞ্চালনায় ছিলেন, অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন ও শিক্ষক জিয়াউল করিম।
মাহফিলে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুল হক নিজামী, শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মো. ইসমাঈল মানিক, শাহজাদা তৈয়বুল হক বেদারসহ অন্যান্যরা।




