প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আজ বুধবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সদস্যসচিব মো মিরন হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল মেয়র আলহাজ্ব আ. জ. ম নাছির উদ্দীন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৯ সালে নিজের হাতে মেহনতি শ্রমিক জনতার দাবী আদায়ের লক্ষ্যে এ দেশের সকল শ্রেণি পেশাজীবী মানুষের সমন্বয়ে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এ দেশের শ্রমজীবী মানুষকে দাবী আদায়ের সাথে সাথে এদেশের স্বাধীনতা সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি আদায় করা।
সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ. জ. ম নাছির উদ্দীন বলেন, আমি সকল শ্রেণির পেশাজীবী শ্রমিক, কর্মচারীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সব সময় অবহেলিত শ্রমিক জনতার পক্ষে কথা বলবে। বর্তমানে দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা সরকার শ্রমিক বান্ধক সরকার। আমি আজকের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় শ্রমিক লীগের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলীর বক্তব্যে বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতি পেয়েছে স্বাধীনতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রমান করেছেন বাঙ্গালী বীরের জাতি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে ৬ দফা আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম মনু মিয়া শ্রমিক নেতা হিসেবে জীবন দান করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হাজী মো. বেলাল, রায়হান ইউসুফ, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, ৩১নং আলকরণ ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন মিয়া, চট্টগ্রাম মহানগর তাতী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার সরকার, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সম্মনয় পরিষদের যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম লেদু, শাহআলম ভুইয়া, হারুনুর রশীদ রনি, আবু বক্কর, নাজিম উদ্দিন আজমল, সৈয়দ মোঃ জাহাঙ্গীর, মো. নজরুল ইসলাম, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ সোহেল, থানা শ্রমিক লীগ নেতা এস এম ফারুক, আবুল বশর বোকারী, চট্টগ্রাম সম্মিলিত হর্কাস ফেডারেশন নেতা মোঃ আনোয়ার হোসেন, মো. শাহীন আহমেদ, মো. মাসুম, মোঃ মনজু, মোঃ দুলাল সহ বেসিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




