ক্রাইম প্রতিবেদক: জিএমপি’র গাছা থানার অভিযানে চাপাতি, চাকুসহ পেশাদার ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। আজ রবিবার (০৯ অক্ঠোবর) সকালে গাছা থানার এসআই নাদির উজ জামানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মালেকের বাড়ী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। আটককৃত ডাকাতরা হলেন- আব্দুল মালেক ওরফে মাসুদ (৩৫), মো. মেহেদী হাসান আকাশ (২০), মো. শফিকুল ইসলাম ওরফে ফয়সাল (৩০),। তাদের বাড়ি গাজীপুর জেলার বিভিন্ন থানায়।
পুলিশ জানায়, উল্লেখিত ডাকাতদের গ্রেফতারের সময় অজ্ঞাতনামা আরোও ৬/৭ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।
এসআই নাদির দি ক্রাইমকে জানায়, আটককৃত পেশাদার ডাকাতদের বিরুদ্ধে গাছা থানাসহ জিএমপি’র বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় গাছা থানায় মামলা রুজু হয়েছে।
Post Views: 316




