প্রেস বিজ্ঞপ্তি : মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন – বিএইচআরএফ আয়োজিত সম্মেলন আজ শনিবার (০৮ অক্ঠোবর) সকালে  চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। মানবাধিকার শখা প্রতিনিধি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খান।

তিনি বলেন, সারা দেশে মামলার জট খুলে তা দ্রুত নিষ্পত্তিতে পর্যাপ্ত কোর্ট সৃষ্টি ও বিচারক নিয়োগের দাবী জানিয়েছেন । তিনি দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সালিশী মামলা নিষ্পত্তিতে দক্ষ আইনবিদ নিয়োগ করে দ্রুত সালিস নিষ্পত্তি করতে সরকারের প্রতি উদ্দাত্ত আহবান জানিয়াছেন ।মানুষের বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতাকে বিচার হীনতার সাথে তুলনা করেন। তিনি সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণে একটি দক্ষ প্রশিক্ষিত মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীতার গুরুত্ব আরোপ করেন।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন – বিএইচআরএফ আয়োজিত সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম, তিন পা র্বত্য জেলা, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা,নোয়াখালী, ফেনী,লক্মীপূরসহ সারা দেশের বিভিন্ন শাখা প্রতিনিধিসহ বিপুল সংখ্যক কর্মীরা উপস্থিত ছিলেন ।

প্রবীণ মানবাধিকার কর্মী সুনীল সরকারের সভাপতিত্বে ও মানবাধিকার এডভোকেট সৈয়দ মোঃ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টি ও পরিচালক (অর্গানাইজিং) এডভোকেট জিয়া হাবীব আহ্সান।

বিশেষ অতিথির বক্তব্য রাখে বিএইচআরএফ এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাষ্টি মেম্বার এডভোকেট সরকার আসিফ পিয়াল । অনুষ্ঠানে আইন সহায়তা প্রাপ্ত ভিকটিম পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন ।

করোনাকালে মানব সেবায় সাহসী ভূমিকার জন্য ডাঃ মাহমুদা আফরোজা ও মাহমুদূর রহমান শাওন দম্পত্তিকে মানবাধিকার দম্পতি সম্মাননা এবং হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধের দাবীতে আন্দোলনরত অধিকার সৈনিক সুজন বড়ুয়াকে মানবাধিকার সম্মাননা পদক প্রদান করা হয় ।

অনুষ্ঠানে মৃত্যুবরণকারী শাখা সদস্যদের মৃত্যূতে নীরবতা পালন ও শোক প্রকাশ করা হয় । অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পরিচালক (অর্গানাইজিং) জিয়া হাবীব আহসানকে মহাসচিব নির্বাচিত করা হয় । এছাড়াও তিন পার্বত্য জেলা শাখা সহ অন্যান্য জেলা, উপজেলা, থানা, পৌরসভা, বিভিন্ন ফোর্স কমিটি সহ সর্বমোট ৭৯ টি শাখার কমিটি ঘোষণা করা হয় । অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশন অনুষ্ঠিত হয় ।

শাখা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট এ এইচ এম জসিমউদদীন, ফোরকান আল হামিদী, মোজাম্মেল হক, এডভোকেট হাসান আলী, এইচ এম সারওয়ার্দী, কানিজ ফাতেমী লিমা, সৈয়দ সহারাব হোসেন, এডভোকেট আবসার প্রমূখ। সম্মেলনে একটি প্যানেল এডভোকেট টিম,একটি তথ্যানুসন্ধান টিম, মিডিয়া সেল, শালিশী কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিল, রিসার্চ সেল,ভিকটিম রেস কিউ টিম,কালচারাল ফোর্স, ওয়েলফেয়ার টিম গঠন করা হয়। নির্বাচিত মহাসচিব জিয়া হাবিব আহ্‌সান হাবীবকে শাখা প্রতিনিধিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় । সম্মেলনে আন্তরিক সহায়তায় ছিলেন এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট প্রদীপ আইচ দিপু, হাসান আল বান্না, কে এম শান্তনু চৌধুরী, এডভোকেট উশিখা রাইসা, রিদুয়ানুল করিম নাভিল, এডভোকেট জিয়া উদ্দিন আরমান, ফটো সাংবাদিক এরশাদুল আলম প্রমুখ।