প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে খ্যাতিমান শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের ৭২তম শুভ জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি হাসিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে বিশিষ্ট শ্রমিক নেতা এড. ইকবাল হোসেনের সঞ্চালনায় গত ১ অক্টোবর  রাত ৮ টায় নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে ব্যাপক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সংগ্রামী সভাপতির ৭২তম জন্মদিন উদযাপন করা হয়।এতে কেক কেটে ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্যে দিয়ে ভোজ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী সদস্য কালুরঘাট ভারি শিল্পাঞ্চলের সভাপতি মো. ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর-এর সাধারণ সম্পাদক গাজী আইয়ুব, সাধারণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্লাক্টিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সি.এফ.এল সিবিএ-এর সাবেক নেতা আনোয়ারুল আজিম সবুজ, হালিশহর থানা শ্রমিক দলের সভাপতি মো. আলতাফ, ওয়াসা শ্রমিক দলের নেতা মহিউদ্দিন মানিক, ডবলমুরিং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারেক খান রাশেদ, কালুরঘাট মহিলা শ্রমিক দলের সভানেত্রী অপু সিং, রেল শ্রমিক দলের নেতা মো. হাসান খান, শ্রমিক নেতা মো. মিয়া, মো. সেলিম, মো. সোহাগ হোসেন, মহিলা শ্রমিক দলের নেত্রী লাকি আক্তার, তানিয়া প্রমুখ।

সংবর্ধিত অতিথির জন্মদিনে শুভেচ্ছার জবাবে তিনি বলেন, মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছি। আজকে সে স্বাধীন দেশে কথা বলার অধিকার নেই, বাকস্বাধীনতার অধিকার নেই। আজকে মৌলিক অধিকার কেড়ে নিয়ে স্বাধীন দেশে পরাধীনতার অবস্থায় বিরাজমান মানুষের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে রাষ্ট্রীয় ক্ষমতা ভোটবিহীন অবৈধভাবে দখল করে আছেন। এর নাম কখনো গণতন্ত্র হতে পারে না। ছাত্র জীবনে ছাত্রত্ব থাকার অবস্থায় থেকে এদেশের মেহনতি মানুষের কল্যাণে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত আছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আজীবন মানুষের পাশে থাকব ইনশা আল্লাহ। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সব ধরণের প্রচেষ্টা করে যাবেন। পাশাপাশি চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক জনতাকে সাথে নিয়ে রাজপথে থাকবো- এই আশাবাদ ব্যক্ত করেন।