প্রেস বিজ্ঞপ্তি: জননেত্রী শেখ হাসিনা ক্ষণজন্মা একজন বিরল রাজনৈতিক নেতৃত্ব। একটি ছোট দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি ঈর্ষনীয়ভাবে বিশ্বনেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন। আজ বিশ্বনেতারাও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রশংসায় পঞ্চমুখ। শেখ হাসিনা নিরাপদ থাকলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবেন। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম একথা বলেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশী বিদেশী একটি মহল আবারো ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগন তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবেনা।
প্রধান আলোচক শেখ আতাউর রহমান বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজকে তাঁর নেতৃত্বে বিশ্বে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। সংগঠনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম,আবুল কাশেম চিশতি,যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার,বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব,উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ,উপ প্রচার সম্পাদক জেবুন্নেছা জেসী, কার্যনির্বাহী সদস্য সরোয়ার হাসান জামিল,মো সেলিম উদ্দিন,মহিউদ্দিন আহমেদ মঞ্জু,গোলাম রব্বানী, বখতেয়ার সাঈদ ইরান,উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, যুবলীগের রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী,মৎস্যজীবি লীগের হারুন অর রশীদ,উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
সভার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নুরীর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।