প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের ২০২২খ্রিঃ ৬ষ্ঠ মাসিক সভা আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানা এর সঞ্চালনায় এবং জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এর সভাপতিত্বে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় লিগ্যাল এইড কমিটি ও অফিসের নিয়মিত আলোচ্য সূচির পাশাপাশি চট্রগ্রামে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার এস এম সফিউল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে লিগ্যাল ইন্টাণশীপের সফল সমাপ্তিতে সনদ ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয় লিগ্যাল ইন্টাণ রোকসানা জান্নাত ও অপা বড়ুয়াকে। সভার শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটহিল জামে মসজিদের পেশ ইমাম।




