প্রেস বিজ্ঞপ্তি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের আওতাধীন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বহির্বিশ্বে ইমার্জিন টাইগার হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক দেশ গড়ে তোলার প্রত্যয়ে নেত্রীর একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও সাফল্যেও সাথে বাস্তবায়ন সারা বিশেষ প্রশংসিত হয়েছে। দেশে বিদেশে তিনি এখন আলোচিত একজন রাজনীতিক। তাঁর অধ্যবসায়ী মনোভাব এবং পরিশ্রমী উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্বতন্ত্র অবস্থানে রয়েছে। মানুষের মনে এখন উন্নয়ন স্পৃহা, প্রযুক্তির সুফলের প্রভাব প্রতিটি ঘরে ঘরে।
সভায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শফর আলী বলেন,রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শীতা, বিচক্ষণতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব দরবারে অন্যতম জনপ্রিয় একজন নেতা। বাংলাদেশের রাজনীতি যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে শেখ হাসিনার সাহসের কারণেই আজ তিনি আন্তর্জাতিক রাজনীতিকে পরিণত হয়েছেন।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মিয়া, ইউনিট আওয়ামী লীগ নেতা জসিম হাজারী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতা মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, আবুল হোসেন, কামাল উদ্দিন চৌধুরী, নাসির উদ্দীন, বখতেয়ার, সৈয়দ মো. জাহাঙ্গীর, শাহ আলম ভুঁইয়া, আবু বক্কর, মানিক মিয়া, রেদওয়ান আহমেদ দুলাল, হারুণুর রশিদ রণি, ইয়াসির আরাফাত, জসিম উদ্দিন, নাসিরুদ্দিন পলাশ, লোকমান হাকিম, তারেক হায়দার, নাজমুল হোসেন, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মিজানুর রহমান, আহম্মদ উল্ল্যাহ কালু, গোলাম রাব্বানী, মো. ইকবাল, রবিউল হোসেন জাহাঙ্গীর, ইয়ার আলী হাওলাদার, মহিলা শ্রমিক লীগ সভাপতি নাসরিন আকতার নাহিদা, আনোয়ারা বেগম, নাসিমা আকবর, লুৎফুন্নাহার সোনিয়া প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের হাজার হাজার নেতাকর্মী আনন্দ র্যালি বের করে।
র্যালিটি মিউনিসিপাল মডেল হাই স্কুল প্রাঙ্গন থেকে নিউমার্কেট,কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট কামাল উদ্দিন চত্বরে এসে শেষ হয়।




