বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ দম্পতির সন্তান রাজ্যকে দেখতে বাসায় বাহারি উপহার নিয়ে ছুটে গেলেন ঢালিউড কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। আর এ তথ্য ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন পরীমনি নিজেই।
ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে…। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত উপহার!’
অপুর প্রতি ভালোবাসা প্রকাশ করে পরী লিখেছেন, ‘তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি।’ একই সঙ্গে অপু বিশ্বাসের প্রযোজনায় নতুন সিনেমা ‘লাল শাড়ি’র জন্য শুভ কামনাও জানান পরীমনি।
Post Views: 221




