প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর /২০২২ এর মাসিক কল্যাণ সভা আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ।
পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স) মোহাম্মাদ হানিফ।
সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সকল থানার অফিসার ইনচার্জদের হাতে থানায় স্থাপিত লাইব্রেরীর জন্য বই তুলে দেন।
এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্যদের ফুলেলে শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারিশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 277




