প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার ট্রাফিক বিভাগে কর্মরত অফিসারদেরকে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সড়ক-মহাসড়কে যানজট নিরসনসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি) সুজন চন্দ্র সরকারসহ ট্রাফিক বিভাগে কর্মরত টিআিই, সার্জেন্টগণ উপস্থিত ছিলেন।