বিনোদন ডেস্ক: বছরজুড়েই আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রীর সঙ্গে মামলা এবং তাদের সম্পর্ক নিয়ে সিনেমা নির্মাণের খবরের রেশ এখনও কাটেনি। এরইমাঝে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে চুটিয়ে প্রেম করছেন এই হলিউড তারকা! কিন্তু কার সঙ্গে জনি প্রেম করছেন, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা- কল্পনা চলছিল তার ভক্তদের মাঝে। তবে এবার প্রকাশ্যে এলো তার প্রেমিকার নাম পরিচয়।
জানা গেছে, লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জনি । বিভিন্ন সময় একাধিক স্থানে তাদের ডেটিং করতেও দেখা গেছে। একাধিক হলিউডি গণমাধ্যম প্রকাশ করেছে, জনি ডেপ তার মানহানির মামলার একজন আইনজীবীর সাথে ডেটিং করছেন। যিনি ২০১৮ সালে জনির একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করা মানহানির মামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জনির সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাবির ভিত্তিতে একটি প্রতিবেদন লেখা হয়েছিল ওই সংবাদমাধ্যমে।
এরপর সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। রিপোর্টে জনির সঙ্গে ক্যামিল ভাস্কেজের প্রেমের সম্পর্ক প্রকাশিত হয়। যদিও সে সময় ক্যামিল রিপোর্টটিকে গুজব, যৌনবাদী এবং অনৈতিক বলে অভিহিত করেন।
তিনি জানান, জনির সঙ্গে তার ৪ বছরের বেশি সময়ের বন্ধুত্ব। এমনকি জনি তার ক্লায়েন্ট। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, জনি-অ্যাম্বারের মামলার শুনানি চলাকালীনও জনিকে সমর্থন করার জন্য ভার্জিনিয়ার আদালতে উপস্থিত ছিলেন জোয়েল রিচ। যদিও তিনি আইনজীবী দলের অংশ ছিলেন না তিনি।
তারা জোয়েল রিচ সম্পর্কে আরও জানিয়েছে, আইনজীবী জোয়েল রিচ বিবাহিত এবং তার বিবাহবিচ্ছেদ এখনও চূড়ান্ত হয়নি । এছাড়াও তার বর্তমান সংসারে স্বামীর সঙ্গে দুটি সন্তানও রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় তাদের এই সম্পর্ক কোথায় গিয়ে শেষ হয়।




