প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, লোডিং, আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শ্রম আদালতের বিচারিক সদস্য শ্রমিক ঐক্য পরিষদের নেতা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ৩য় বারের মতো নির্বাচিত সভাপতি হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. এম. নাজিম উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার-এর সাথে সাধারণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকাল ৪টায় এনায়েত বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সাধারণ সম্পাদক মো. সিরাজের সুস্থতা কামনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অসহায় খেটে খাওয়া মানুষের কল্যাণে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং শ্রমিকদের সুবিধার্থে দাবি আদায়ের পক্ষে সব ধরণের সহযোগিতা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে অতীতেও করেছি, ভবিষ্যতে করবো, ইনশাল্লাহ। দেশে কোভিড মহামারির মধ্যে শ্রমিকদের মধ্যে যে অভাব-অনটন, দুঃখ-দুদর্শা দেখা যায়নি, এখন তার চেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। সরকারের দুর্নীতির কারণে দেশে লুটপাটের এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। খেটে খাওয়া দিন-মজুর সহ সাধারণ মানুষও দুর্ভিক্ষের ভয়ানক অবস্থার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। যা একে অপরের দুরাবস্থায় সাহায্যে এগিয়ে আসা একতার মাধ্যমে একমাত্র সম্ভব। সমস্ত চট্টগ্রামে অসংগঠিত মানুষগুলোকে সংগঠিত করা এই সংগঠনের মাধ্যমেও সম্ভব।
প্রধান বক্তার বক্তব্যে বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চট্টগ্রামের ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, লোডিং, আনলোডিং সাধারণ শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হলে তাহলে এই সংগঠনটি চট্টগ্রামে এক বৃহত্তর সংগঠনে রূপান্তরিত হবে। শ্রমিকের দাবি আদায়ে এর বিকল্প আর কোন সংগঠনের উদ্ভব হবে না। অনুষ্ঠানে আরো উপস্থিত সংগঠনের অর্থ সম্পাদক মো. শাহীন, বিশিষ্ট সাংবাদিক আমিনুল হক লিটন, বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন, মো. জসিম, মো. জামাল উদ্দিন, বশির আজিজ, মো. ছিদ্দিক, মো. রানা, মো. মিরাজ, তৈয়ব, মো. শাহজাহান, রফিক, মো. জাহাঙ্গীর, আনোয়ার, আমানুল্লাহ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে কোভিড মহামারির মধ্যে শ্রমিকদের পাশে থাকার জন্য আলহাজ্ব এ. এম. নাজিম উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টার সময় বহদ্দারহাট চত্বরে গণসংবর্ধনায় সবাইকে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।




