প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষা মানুষের আক্ষরিক দক্ষতা বাড়ায়, কিন্তু মানুষের দুর্ভোগে সহমর্মিতা ও সমবেদনাহত হবার মতো মানবিক মূল্যবোধ জাগ্রত না হলে শিক্ষিত জনশক্তি পাওয়া যাবে কিন্তু সত্যিকারের মানবিক মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। শৃংখলা, নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা না থাকায় মানুষ এখন টাকা বানানোর মেশিন পরিনত হয়েছে। সব খানেই টাকার গন্ধ খোঁজে। যার কারনে শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষক এখন আর ভিসি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক হতে পারছে না। একশ্রেণীর লোভী লোকজন আনুগত্য প্রদর্শন ও টাকার জোরে এসমস্ত পদগুলো কিনে নিচ্ছেন। একই ভাবে মাঠ পর্যায়ে ত্যাগী, পরিক্ষিত নেতা-কর্মীরা দলীয় পদ-পদবী না পেয়ে টাকার জোরে অনেকেই দলীয় পদ-পদবী কিনে নিচ্ছেন। ফলে সমাজ ক্রমশঃ নীতিনৈতিকতা বিবর্জিত ও অসিহিষ্ণু হয়ে উঠছে। ফলে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ, নিত্যপণ্যমূল্য বাড়িয়ে দেয়া, সরবরাহ লাইনে কৃত্রিম সংকট করে মানুষের পকেট কেটে দ্রুত বড়লোক হবার মতো অপরাধগুলো ফ্যাশনে পরিনত হচ্ছে। তাই তরুনদের সামাজিক মূল্যবোধের সংস্কৃতির বিকাশ, অন্যের প্রতি মমত্ববোধ ও শ্রদ্ধা জাগরুক করতে না পারলে ২০৪১ সালে সত্যিকারের উন্নত বাংলাদেশ ও মানবিক সমাজ বির্নিমান সম্ভব নয়। গতকাল ২১ সেপ্টেম্বর নগরীর ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের অভিজ্ঞতা বিনিময় সভায় বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।