প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, লোডিং, আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের এক প্রস্তুতি সভা বহদ্দারহাটস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল রাত ৯ ঘটিকায় সময় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সদস্য মো. বাবুল মাঝির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মো. ইসমাইল হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. আবুল কাসেম, মো. জামাল উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. ইউসুফ, মো. সাহাব উদ্দিন, আবুল কাশেম, মো. কামাল, মো. রুবেল, ফয়েজুল্লাহ, মো. কবির, মো. জুয়েল, মো. আজিজ উল্লাহ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, সরকার অসংবিধানিক হওয়ার কারণে তেলে মূল্য বৃদ্ধি করে সর্বস্তরে দূর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করা হয় এবং দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে দিন যাপন করছেন। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ার কারণে পরিবার পরিজন নিয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছে। ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি শ্রমিকদের গাড়ি ভাড়া আগের চেয়ে অনেকটা কমে আসার কারণে তাদের দৈনিক মজুরি দিন দিন কমে যাচ্ছে। লোডিং-আনলোডিং শ্রমিকদের কাজ হ্রাস পাওয়ায় তাদের মজুরি বাড়ানো উচিত। এ ব্যাপারে দোকানে কর্মরত শ্রমিকদের পরিবার নিয়ে চলার মত দোকান মালিক কর্তৃপক্ষের সহযোগিতা করা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী শুক্রবার বাদে জুমা বিকাল ৩ ঘটিকার সময় এনায়েত বাজার এস. এ টাওয়ারের সামনে গণ-জমায়েত হওয়ার জন্য চট্টগ্রাম ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, লোডিং, আনলোডিং সকল শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
দীর্ঘদিন সংগঠনের কার্যক্রম বন্ধ থাকার শ্রমিকদের অনেক ক্ষতি হয়েছে এবং আগের কমিটির অনেকে মৃত্যুবরণ করেছেন, অসুস্থ হয়ে পড়েছেন তাই নতুন করে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।




