প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের বিপরীতে ডিষ্ট্রিক গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এর বাসভবন প্রাঙ্গণে ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সঞ্চালনায় লায়ন কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, সিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক ক্যাবিন্যাট সেক্রেটারির লায়ন হাসান মাহমুদ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক রিজন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, ডিষ্ট্রিক জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবদুর রশিদ, আইপিপি লায়ন ইয়াছিন ফারুক, লায়ন শিমুল চৌধুরী, ক্লাব ট্রেজারার লায়ন এস,এম, আবুল কাশেম, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন নাছির আহাম্মদ খান সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচ্য সেবা প্রদানের জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরো যুগান্তকারী সেবা প্রদান এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।




