প্রেস বিজ্ঞপ্তি: টেরীবাজার-আন্দরকিল্লা হকার সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় সংগঠন কার্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি মো নুরুল আমিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো লোকমান হাকিম এর সষ্ণালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আলহাজ্ব চৌধুরী হাসান মুহাম্মদ হাসনি।
রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির সভায় বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য আত্মপ্রতিষ্ঠা করতে জীবন বাচানো জন্য শ্রমিক সংগঠনের পক্ষে এই মানবতার মহতী উদ্যোগ সর্বজন প্রসংশার দাবিদার। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের পাশাপাশি জন-মানুষের সেবায় আরো গতিশীল অগ্রণী ভূমিকা পালনে সমাজের সর্বস্তরের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অথিতি ছিলেন নগর শ্রমিক লীগের সহ সভাপতি মো কামাল উদ্দীন চৌধুরীর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম হকার লীগের সাধারণ সম্পাদক হারুন রশীদ রনি, উপস্থিত ছিলেন টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক সেলিম, অর্থ সম্পাদক মো জিয়া উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মো মিজান, সাংগঠনিক সম্পাদক নুর নবী সহ সাংগঠনিক সম্পাদক নবাব, মো. মিয়া, দপ্তর সম্পাদক ও ধর্ম সম্পাদক হাবিবও সমান, প্রচার সম্পাদক আমির সদস্য, আনিস, তাহের প্রমূখ।




