প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম জেলার শিল্প এলাকার আইন-শৃংঙ্খলা রক্ষার্থে শিল্প-কারখানার মালিক,শ্রমিক, বিকেএমইএ ও বিজিএমইএ সাথে শিল্প পুলিশের এক মতবিনিময় সভা আজ রবিবার ১১ সেপ্টেম্বর সকালে পুলিশ সুপার মোঃ সুলাইমান, পিপিএম এর সভাপতিত্বে আগ্রাবাদাস্থ ওয়াল্ড ট্রেড সেন্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ড্রাষ্টিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম।
সভায় বিকেএমইএর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মির্জা মোঃ আকবর আলী চৌধুরী ও গাজী মোঃ শহীদুল্লাহ।
সভায় বিকেএমইএ পরিচালক গাজী মোঃ শহীদুল্লাহ বলেন, বর্তমান গার্মেন্টস শিল্প খুবই সংকটময় সময় অতিবাহিত করছে। প্রতিটি গার্মেন্টস কারখানায় অর্ডারের স্বল্পতা রয়েছে। যা মালিক-শ্রমিক তথা সেক্টরের জন্য খুবই অশণি সংকেত। বর্তমান পরিস্থিতিতে সমস্যা থেকে উত্তরনের জন্য সরকারের পলিসিগত সহয়তা একান্ত প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কর্মাস এর সভাপতি মো: মাহাবুবুল আলম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিজিএমইএ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহাম্মদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিজিএমইএ পরিচালকবৃন্দ, বিশিষ্ট শ্রমিক নেতা মো: শফর আলী, বিভিন্ন শিল্প গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
Post Views: 279




