প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি ও জামায়াতের সন্ত্রাসের প্রতিরোধে চট্টগ্রামের যুবলীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ। তাদের যে কোন চক্রান্ত ষড়যন্ত্র, নাশকতা মূলক কর্মকান্ড মোকাবেলায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ। যুবলীগ ঐক্যবদ্ধ থেকে রাজপথে এ সকল চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশ ব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিম এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নগরীর ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।
আরো বক্তব্য রাখেন ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুব সংগঠক আছিফুর রহমান মুন্না, যুব সংগঠক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, সাবেক ছাত্রনেতা সাদেক হোসেন, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক ওমর খৈয়াম তৈয়ব, হামিদুর রহমান সাকিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক আদনান মাহফুজ সজীব, বিপ্লব দত্ত, সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন, ওমর ফারুক হাসান, এ্যপোলো বড়ুয়া, নগর ছাত্রলীগের সহ সভাপতি ফররুক আহমেদ পাভেল, নগর ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর সদস্য তুষার ধর, মনির আলম, সাব্বির সাকির, যুব সংগঠক খোরশেদ বাদশা, আমির হামজা মামুন, ফয়সাল আহমেদ নোবেল, মিলন দাশ, তানজিব আহসান জিবু, রাহাত ইমরান, শান্ত বড়ুয়া, সাদেক হোসেন, আলাউদ্দিন, শাওন, টিটু, সুমন বাহার, নুর উদ্দীন, তৌহিদুল আলম বাবু, তৌরাফ হোসেন রাফি, ফরহাদ হক, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা সৌরভ, ওশান, আকিব, জাবেদ মুন্না, নুর নবী টিপু, কাজী মো. ফয়সাল, হাবিবুর রহমান রাজু, শামীম হোসেন, সজীবুর রহমান সজীব, পতেঙ্গা থানা ছাত্রলীগের সহ সভাপতি জিয়াউদ্দিন ইসলাম বাবলু, পতেঙ্গা থানা ছাত্র লীগের নাট্য বিষয়ক সম্পাদক মো. সোহেল প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের ৩৯নং ওয়ার্ডের আওতাধীন বন্দরটিলা থেকে শুরু হয়ে টিসিবি ভবন, নেভী কলোনী হয়ে ইপিজেড চত্বরে এসে এক বিশাল যুব সমাবেশের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।




