প্রেস বিজ্ঞপ্তি:  নগরীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের নিকট থেকে সরকারী গেজেট অমান্য করে দৈনিক অতিরিক্ত জমা আদায়কারী সিএনজি অটোরিকশা মালিকদের বিরুদ্ধে ঘোষিত কর্মসূচীর আলোকে আজ মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকালে বাদুরতলা মাজার গেইট এর সম্মুখে অবস্থিত জামশেদ কোম্পানীর বিসমিল্লাহ গ্যারেজের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ও চালকরা।
ইউনিয়নের পাঁচলাইশ থানার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মো: সোলায়মান, মোহাম্মদ আলম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, কামাল ভান্ডারী, হাসান মোল্লা, মোহাম্মদ মানিক, রুবেল, সেলিম, নাজিম, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, বাবুল, মো: আক্তার, মো: মিরাজ, সাকিল, মো: দুলাল প্রমুখ।
ধর্মঘট চলাকালে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেটে খাওয়া অটোরিকশা চালকদের জীবন মান চিন্তা করে ইউনিয়ন গ্যারেজ মালিকদেরকে দৈনিক জমা ১০০টাকা কমানোর দাবী দেয়ার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে ঠিক তখনি কৌশলে মালিকরা সরকারী গেজেট অমান্য করে চালকদের কাছ থেকে অতিরিক্ত দৈনিক জমা নেয়ার ঘোষণা দিয়ে শ্রমিকদেরকে আন্দোলন করতে বাধ্য করছে। তিনি বলেন, যে গ্যারেজ মালিক দৈনিক জমা অতিরিক্ত নিবে সেই গ্যারেজ বন্ধ করে দিয়ে চালকরা গাড়ী বের করবে না এবং গ্যারেজের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে।
হারুনুর রশীদ আরো বলেন, ধর্মঘটের পরেও যদি মালিকদের টনক না নড়ে তাহলে অনির্দিষ্ট কালের জন্য গ্যারেজ বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, প্রয়োজনে সারা চট্টগ্রামে ধর্মঘট কর্মসূচী দিয়ে হলেও সরকারী গেজেটের অতিরিক্ত টাকা মালিককে দেয়া হবে না। তিনি বলেন, প্রশাসনকে সরকারী গেজেট বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। না হয় মালিক-চালকদের মধ্যে যে কোন ধরনের ঘটনার জন্য প্রশাসন দায়ী থাকবে।
সভাপতির বক্তব্যে মো: জসিম উদ্দিন বলেন, বাদুরতলা জামশেদ কোম্পানীর বিসমিল্লাহ গ্যারেজ দুটি আজকে বন্ধ রেখেছি। কোন গাড়ী চালকরা বের করেনি। এই কর্মসূচী দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে। তিনি বলেন, চালকদেরকে ঐক্যবদ্ধ থেকে দাবী আদায়ের আন্দোলনে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।