প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর মেঘা আবাসন প্রকল্প কর্ণফুলী (বামতীর) হাউজিং সোসাইটির ৫১৯টি প্লটে অবিলম্বে সুপেয় পানি সরবরাহের দাবী জানিয়েছে প্লট মালিক সমিতি। আজ রবিবার ০৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি এড.জিয়া হাবীব আহ্সানের কোর্ট হিলস্থ বার এসোসিয়েশন ভবনে সি.ডি.এ কর্ণফুলী (বামতীর) প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ এয়াছিন (প্রাক্তন চেয়ারম্যান) এর সঞ্চালয় সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ উক্ত আবাসন প্রকল্পে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে সরবরাহকৃত সুপেয় পানির সংযোগ প্রদানের জোর দাবী জানানো হয়।
বক্তারা আরো বলেন, দীর্ঘ দুই যুগেরও আগে ১৯৯২-৯৩ অর্থ বছরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কর্ণফুলী আবাসিক (বামতীর) প্রকল্প’টি গ্রহণ করা হয়।মহানগরীর উপর জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও তীব্র অবসান সংকট নিরসনের লক্ষে ৫১৯টি প্লট সম্বলিত উক্ত মেঘা প্রকল্পটি গ্রহণ করা হলেও কর্তৃপক্ষের অবহেলায় তা বিরান ভূমিতে পরিণত হয় ।
প্রকল্পের প্রজেক্ট প্রোফাইলে উক্ত হাউজিং প্রকল্পে বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ, মার্কেট, কবরস্থান সহ নানা নাগরিক সুবিধার কথা উল্লেখ আছে।যার অগ্রিম মূল্যও তদানিন্তন সময়ে গ্রাহকদের নিকট থেকে আদায় করা হয়।কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, অদ্যাবধি তথায় সুপেয় পানির ব্যবস্থা করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়। ফলে সেখানে কোন আবাসন গড়ে উঠেনি।
ওয়াসার ভাণ্ডাল জুড়ি প্রকল্পের সুপেয় পানি সরবরাহে সি.ডি.এ ওয়াসার যৌথ উদ্যোগই পারে প্রকল্পটিকে সফলতার মুখ দেখাতে।বক্তাগণ এ ব্যাপারে সরকারের যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি আকর্ষণ করেন।
তারা বলেন, ইতিমধ্যে বহু প্লট মালিক মৃত্যু বরণ করেছেন।বক্তারা এ-ব্যাপারে চউক চেয়ারম্যান ও ওয়াসার এম.ডি পর্যায়ে একটি যৌথ সভার প্রয়োজন বিধায় এ-ব্যাপারে উভয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, এড. জিয়া হাবীব আহ্সান, মোহাম্মদ এয়াছিন চেয়ারম্যান, এড. সেলিম উদ্দিন, আলহাজ্ব গোলাম ওয়ারেছ, এড. কফিলউদ্দিন চৌধুরী, এড. আমজাদ হোসেন, সাইফুল হুদা চৌধুরী, এড. মোহাম্মদ ফয়েজুল্লাহ, এড. মোক্তার আহমদ, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হারুনুর রশিদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, আবদুল হামিদ, ডাঃ মোস্তফা সৈয়দ, ডাঃ মোঃ সফিউল আলম চৌধুরী, ডাঃ সাইফুদ্দীন, শহিদ উদ্দিন আহমেদ, এ এম কামাল উদ্দিন চৌধুরী, মারুফা চৌধুরী প্রমুখ।
সভা শেষে সভার সম্প্রতি মৃত্যুবরনকারী প্লট মালিক এড. সিরাজুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন প্রমুখের রুহের মাগফিরাত কামনা করা হয়।




