প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আজ শনিবার ১৩ আগস্ট সকালে শিশু কিশোরদের জন্য আয়োজিত হল চিত্রাংকন প্রতিযোগিতা।
নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা কৃষ্ণ পদ রায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Post Views: 304




