প্রেস বিজ্ঞপ্তি: রংপুরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার ২১ জুলাই সকালে “বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান এর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ সকাল ১০ টায় জেলা প্রশাসক, রংপুর কার্যালয় চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র্যলী বের হয়ে শহর প্রদক্ষিণ করে রংপুর পুরাতন সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা এবং রংপুর সদর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান প্রধানগণকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পরিচালক, পরিবার পরিকল্পনা, রংপুর বিভাগ, রংপুর দেওয়ান মোর্শেদ কামাল এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও পরিচালক (স্থানীয় সরকার), রংপুর বিভাগ জনাব মোঃ ফজলুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, রংপুর ডাঃ শামীম আহম্মেদ; অতিরিক্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম; উপপরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাবিবুর রহমান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম। এ ছাড়াও সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব এ,টি,এম নজমূলহুদা এবং জেলা ও সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা/কর্মচারী ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিগণ বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তাগণ বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, “ ৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি”।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য রংপুর বিভাগী পর্যায়ে শ্রেষ্ঠ ১০ জন কর্মী/প্রতিষ্ঠান, রংপুর জেলা পর্যায়ে ০৯ জন এবং রংপুর সদর উপজেলা ০৮ জন মোট ২৭জন কর্মী ও প্রতিষ্ঠান প্রধানকে পুরস্কৃত করা হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিহাব উদ্দিন।
Post Views: 300




