ঢাকা ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বুধবার  ২০ জুলাই সকাল ১১টায় একটি প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং-এ ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান ঢাকা বিভাগের ১৩টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অবগত করেন।
উল্লেখ্য যে, ঢাকা বিভাগের ১৩টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে আগামীকাল বৃহস্পতিবার ২১ জুলাই ৪,০৮৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। ইতিপূর্বে ঢাকা বিভাগে মোট ২০,৫৯৫টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
আরও উল্লেখ্য যে, এ পর্যায়ে ঢাকা বিভাগের ৮টি জেলার ৯টি উপজেলায় (ঢাকার নবাবগঞ্জ, মাদারীপুরের মাদারীপুর সদর, শরীয়তপুরের ডামুড্যা, কিশোরগঞ্জের কটিয়াদী, টাংগাইলের গোপালপুর এবং মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর) শতভাগ ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসিত হতে যাচ্ছে।
পরবর্তীতে ঢাকার জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম ঢাকা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে সকলকে অবগত করেন।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ,  পুলিশ সুপার, ঢাকা, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রেস ব্রিফিং শেষে বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান জেলা প্রশাসকের কার্যালয় এর বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।